সিএমএইচে চিকিৎসাধীন জোড়া লাগানো মাথার যমজ শিশু রাবেয়া ও রোকেয়াকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল (১১ আগস্ট) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে তিনি জোড়া লাগানো দু্ই শিশুর সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম একথা জানান।
চিকিৎসার পর রাবেয়া ও রোকেয়ার মাথা আলাদা করা হয়েছে। এর আগে হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসার পর সিএমএইচে চূড়ান্ত অপারেশনের মাধ্যমে তাদের যুক্ত মাথা পৃথক করা হয়।
যমজ শিশু রাবেয়া-রোকেয়ার পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোড়া লাগানো মাথার যমজ শিশুর বাড়ি পাবনার চাটমোহরে। তাদের বয়স সাড়ে তিনবছর।
পরে তিনি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকে দেখতে যান। সেখানে কিছু সময় অতিবাহিত করেন তিনি।
এসময় সেখানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবি





