দিনাজপুরের পার্বতীপুরে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মো. ওয়াজেদ আলী (৪৭) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।

ওয়াজেদ আলী উপজেলার ভবানী শেরপুর গ্রামের মো. নজীর হোসেনের ছেলে ও ফুলবাড়ী মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ।

পার্বতীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহবুবুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মো. ওয়াজেদ আলী কলেজ থেকে মোটরসাইকেলে দুপুর আড়াইটার দিকে বাড়িতে ফিরছিলেন। পথে ফুলবাড়ী-পার্বতীপুর মহাসড়কের বাগড়ায় বালুভর্তি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

কেএইচ