রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অপর একটি কাভার্ডভ্যানের হেলপার সাদ্দাম (৩০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালক মো. জাহাঙ্গীর (২৯)।

শনিবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৩টায় রাজধানীর মাতুয়াইল মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দামের বাড়ি চাঁদপুর জেলায় বলে জানা গেছে।

আহত মো. জাহাঙ্গীর জানান, ভোর সাড়ে ৩টার দিকে তিনি কদমতলী মাতুয়াইল মেডিকেলের সামনে কাভার্ডভ্যানটি ঘোরাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে অপর একটি কাভার্ডভ্যান এসে তাদের কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দু’জনে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টায় সাদ্দামের মৃত্যু হয়।

মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইআর