খাগড়াছড়ির রামগড় উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, জামালপুরের গোনাইতলার চান মিয়ার ছেলে মো. মোশাররফ (২২) ও একই এলাকার রহমত উল্লাহর ছেলে মো. বাবু (১৮)।
সোমবার রাত নয়টার দিকে উপজেলার রামগড়-করেরহাট সড়কের চেগাইয়্যাবটগাছ নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই নির্মাণ শ্রমিক নিহত হন।
ফটিকছড়ির ভুজপুর থানার দাতমারা পুলিশ ফাড়ীর ইনচাজ ফজলুল করিম জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
এমআর





