বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ ওয়ানডে ম্যাচের টিকিট না পেয়ে বিআরটিসিসহ ৫/৬টি গাড়ি ভাঙচুর করেছে কিছু ক্রিউচ্ছৃঙ্খল জনতা।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মিরপুর অরিজিনাল ১০ নম্বরের সিগন্যালে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কিছু উচ্ছৃঙ্খল ছেলে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম টিকিট বিক্রির স্থান থেকে সরে এসে পপুলার ডায়াগনিস্টিক সেন্টার সামনে জড়ো হয়।

এসময় তারা নিজেদের মধ্যে বলতে থাকে টিকিট পেলাম না, খেলা দেখা হবে এই বলে আকস্মিকভাবে সিগন্যালে থাকা বিআরটিসিসহ ৫/৬টি গাড়িতে তারা ইট নিক্ষেপ করে।

এতে ওই গাড়িগুলোর গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোন আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে পুলিশ আসলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

এআর