গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরীর কারখানায় বিস্ফোরণ বয়লার থেকে নয়, গ্যাস রুম থেকে হয়েছে বলে দাবি করেছেন, ঢাকা অঞ্চলের আঞ্চলিক বয়লার পরিদর্শক ও তথ্য কর্মকর্তা মো. শরাফত আলী।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুর্ঘটনা কবলিত কারখানা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

শরাফত আলী বলেন, টঙ্গীর কারখানায় বিস্ফোরণ বয়লার থেকে নয়, গ্যাসরুম থেকে হয়েছে। সেখানে বয়লার রুম অক্ষত রয়েছে। তবে সেটি ঝুঁকির মধ্যে আছে। আগুন আরও ছড়িয়ে পড়লে বয়লার রুম বিস্ফোরণের আশংকা রয়েছে।

এ ধরনের বিস্ফোরণ ঘটলে মিডিয়াগুলো সাধারণত বয়লার বিস্ফোরণ বলে চালিয়ে দেয়, যা উচিত নয় বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, শনিবার ভোর ৬টার দিকে গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় একটি কারখানায় বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

এআই