বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। গতমাসে এই জ্বরে আক্রান্ত হয়েছিলেন ২৫৫ জন। আর চলতি মাসের প্রথম সপ্তাহেই তা ১৯৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসেব মতে, পহেলা জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত নগরীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫২৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে চারজনের।

বিশেষজ্ঞরা বলছেন, আগস্ট থেকে অক্টোবর এই তিন মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকে। সে অনুযায়ী সামনের দিনগুলোতে এই রোগের প্রকোপ আরও বাড়তে পারে।

এ রোগ থেকে বাচঁতে নিজেদের সচেতনতার পাশাপাশি মশা নিধনে দুই সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বাড়ির আশপাশে, ফুলের টব, বেলকুনিতে যেন পানি জমে থাকতে না পারে সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেছেন তাঁরা। এএস