যশোরের বেনাপোল কাস্টমস হাউসে লাকসামে রাজস্ব আহরণের অভিযানে গিয়ে লাঞ্চিত ৯ জন কাস্টমস কর্মকর্তা উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও কাস্টমস কর্মকর্তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য মুখে কালো কাপড় পড়ে মানববন্ধন করেছে বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার সকালে বেনাপোল কাস্টমস হাউস প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম লিখিত বক্তবে বলেন, গত ১২ই জুন সোমবার রাতে কুমিল্লার লাকসামে ভারতীয় অবৈধ মসলা মজুদ থাকার খবর পেয়ে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই নারীসহ কাস্টমসের ৮ কর্মকর্তা।
এসময় হামলাকারীরা কাস্টমস কর্মকর্তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করে এবং সাথে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এছাড়াও কাস্টমস কর্মকর্তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ দফা দাবি গুলো হলো, পদবীর নাম পরিবর্তন, ঝুকি ভাতা প্রদান, অস্ত্রসহ গ্রেফতারের ক্ষমতা প্রদান, নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রদান, চাকুরিতে স্থায়ীকরণসহ যথাসময়ে পদোন্নতি দ্রুত নিয়মিত করণ, সকল কর্মকর্তাদের পোশাক বাধ্যতামূলক করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, শহীদুল্লাহ আবু তাহের, আবুল কালাম আজাদসহ কাস্টমস হাউসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
নাসির/এমএনজে





