বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল আজহার জামাতের আয়োজন করেছে জাতীয় সংসদ সচিবালয়।
ওই দিন সকাল ৭টায় সংসদের দক্ষিণ প্লাজায় এ জামাত অনুষ্ঠিত হবে বলে সংসদ সূত্রে জানানো হয়েছে।
এইমধ্যে ঈদের জামাতকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে। দক্ষিণ প্লাজার সামনে প্যান্ডেল বানিয়ে জামাত আদায় করা হবে।
জাতীয় সংসদের হুইপ, সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ছাড়াও সংসদ সংলগ্ন এলাকার মুসল্লি এ জামাতে অংশ নেবেন।
এআর





