ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৮জনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আট সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যানে হামলা চালিয়ে তিন জঙ্গি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আতিক নামে পুলিশের এক কনস্টেবল মারা যান। ছিনিয়ে নেয়া জঙ্গিদের মধ্যে রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহমুদ মৃত্যুদণ্ড প্রাপ্ত। এছাড়া সালাউদ্দিন সালেহীন ওরফে সানি এবং মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এ ঘটনার কয়েক ঘণ্টা পর সালেহীনকে আটক করা হয়। পরে ক্রসফায়ারে সে মারা যায়।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]