করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬০৮ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৬৫ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫১০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।
বুধবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্র্ধ্ব আটজন রয়েছেন। বিভাগওয়ারী দিক থেকে মৃত ১১ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামের একজন, খুলনার একজন এবং সিলেট বিভাগের একজন রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৪৮১ জনের নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯টি। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৬৫ জন।
এমবি





