[b]ঢাকা:[/b] অপারেশন কুয়েত পুনর্গঠনের (ওকেপি) অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর আরো ৭৫ জন সেনাসদস্য শুক্রবার কুয়েত গেছেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়,অপারেশন কুয়েত পুনর্গঠনে এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭৫১ জন সেনাসদস্য অংশ নিয়েছেন। বর্তমানে সেখানে কর্মরত আছেন চার হাজার ৯৫ জন।
আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,কুয়েতকে বৈদেশিক আগ্রাসন থেকে মুক্ত করার জন্য ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে বহুজাতিক বাহিনীর অধীনে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি যুদ্ধে অংশ নেয়,যা দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব,সৌহার্দ্য ও সম্প্রীতিতে যোগ করেছে নতুন মাত্রা।
উপসাগরীয় যুদ্ধের পর অপারেশন কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।