মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের একটি প্লান্টেশন এলাকায় মাটিতে পুতে রাখা ছিল এক দিনের নব জাতক এক কন্যাসন্তানের লাশ। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
শুক্রবার বেলা চারটার দিকে শমশেরনগর চা বাগানের ১৬ নং বাজার টিলা প্লান্টেশন এলাকার চা গাছেল গোড়া থেকে লাশটি উদ্ধার হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর একদল কিশোর জ্বালানি লাকড়ি কুড়াতে এ চা বাগানের ১৬ নং বাজার টিলা প্লান্টেশন এলাকায় প্রবেশ করে।
ঘটনাস্থলে গেলে নতুনভাবে মাটি ভরাট করা একটি গর্ত ও উপরিভাগে লাল কাপড়ের একাংশ বের হওয়া দেখতে পায়। কৌতুহলী হয়ে কিশোররা বের হওয়া লাল কাপড় ধরে টান দিলে নবজাতকের লাশ বের হয়ে আসে।
ঘটনাটি জানাজানি হলে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে লোক সমাগম বেড়ে যায়। এ ঘটনার খবর পেয়ে বেলা দুইটায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক মো. আবু সায়েম আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে নবজাতকের লাশ উদ্ধার করে।
তবে, এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত হয়নি।
এমবি





