হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রাম থেকে উপজেলা শিবিরের সভাপতি শরিয়ত উল্লাহসহ ছয়জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে সিংহগ্রামের শিবির কর্মী জোবায়েরের বাড়িতে তার বাবার কুলখানির অনুষ্ঠান থেকে তাদের তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন, উপজেলা জামায়াতের কর্মী লুৎফুর রহমান (৪০), ফখরুল ইসলাম (৩৫), লিটন মিয়া (৩৫), শিবির কর্মী জোবায়ের (২৫) ও মনির হোসেন (২৩)।
হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুদ্বীপ রায় জানান, আটকরা কুলখানির আড়ালে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।
কেএইচ





