ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) সাবেক নগর পরিকল্পনাবিদ মনসুর আহমেদকে (৫২) র‌্যাব পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী নার্গিস শামিমা।

উত্তরার বাসা থেকে রোববার রাতে তার স্বামীকে তুলে নেওয়া হয়। এ ঘটনার পর সোমবার উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

RAB  (1) innerজিডিতে নার্গিস শামিমা লেখেন, ‘আমার স্বামী ঢাকা সিটি করপোরেশনের গুলশান শাখায় নগর পরিকল্পনাবিদ হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের মে মাসে তাকে চাকরিচ্যুত করা হয়। ২৩ তারিখ রাত পৌনে ৪টায় ৪-৫ জন সাদা পোশাক ও ১০-১২ জন র‌্যাবের পোশাক পরা ব্যক্তি বাসার দারোয়ানকে মারপিট করে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসে। এ সময় তারা আমার স্বামীকে মারপিট করে গাড়িতে করে তুলে নিয়ে যায়। তারপর থেকে আমার স্বামীর আর খোঁজ নেই। র‌্যাবও তাকে তুলে নেওয়ার কথা অস্বীকার করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, ২৩ তারিখ র‌্যাব পরিচয়ে মনসুর আহমেদকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। পুলিশ তাকে উদ্ধারে কাজ করছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে র‌্যাব হেড কোয়ার্টারের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, এই নামে কাউকে র‌্যাব আটক বা গ্রেফতার করেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা তাকে তুলে নিয়ে গেছে তা জানি না। আমাদের কাছে এমন অভিযোগ আসেনি।

জারিফ