বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি ২৪ ঘণ্টায় কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে ৬১ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম সরকার জানান, ভাটিতে পানি দ্রুত কমলেও উজানে কমছে ধীরগতিতে। যে কারণে বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। এদিকে সারিয়াকান্দির রৌহদহ এলাকায় ভেঙে যাওয়া বাঁধের ১৪০ মিটার অংশ মেরামত করায় গ্রামাঞ্চলে এখনো পানি প্রবেশ করেনি।
সরেজমিন বন্যাকবলিত সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনটের চরাঞ্চল ঘুরে দেখা গেছে, এসব এলাকার পানিবন্দি ২০ হাজার পরিবারে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর খাবার সংকট। এসব এলাকায় এখনো সরকারি ও বেসরকারি ত্রাণ পৌঁছায়নি। মানবেতর দিনযাপন করছেন বন্যাকবলিত মানুষেরা।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআ্ই





