নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। রোববার দুপুরে বন্দরের মদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বন্দর থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।

গত বছর অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে জামায়াতের সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশ নেন। পরে জামায়াতের জন্য আসনটি ছেড়ে দিয়ে তাকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।

গত ৫ জানুয়ারী পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় বন্দর থানায় দায়েরকৃত দু’টি মামলায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, নাসিকের কাউন্সিলর হান্নান সরকার ও মোঃ সুলতান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশাসহ ৬৫ জনের নাম উল্লেখ করে সাড়ে ৫শ’ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছিল।

বন্দর থানার এসআই সাধন চন্দ্র বসাক বাদি হয়ে দ্রুত বিচার আইনে ও এসআই বিপুল চন্দ্র বর্মন বাদি হয়ে পুলিশের উপর হামলা ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

এএইচ