রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৫০০ পিস ইয়াবাসহ এবাদুল (২০) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।
শুক্রবার সকালে তাকে আটক করা হয়।
কমলাপুর জিআরপি থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, সকালে ওই যুবক রেল স্টেশনে ঘুরাফেরা করছিল। চলাফেরা দেখে সন্দেহ হওয়ায় তাঁর শরীর তল্লাশি করে রেলওয়ে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃত যুবক চট্টগ্রাম থেকে এসেছে বলেও জানান তিনি।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





