নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অভিযান চালিয়ে সবুজ মিয়া (৩০) নামে এক সন্ত্রাসীকে তিনটি কার্তুজ ও একটি একনালা বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০১ মে) গভীর রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (০২ মে) দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে হাজির করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার সবুজ বাবুরাইল তাতীবাড়ি এলাকার বদু মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরা হয়। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওএফ