প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে টিটো মোল্ল্যা (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাগুরা সদর থানার পুলিশ।
শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে আটককৃত টিটো মোল্ল্যাকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, মাগুরা সদর উপজেলার গাংনালিয়া গ্রামে দশ বছরের প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে দুপুরে তার ভাই বাদি হয়ে মামলা করেন। যার মামলা নং ০৯ তাং০৯/০১/২০২১ইং।
মামলার পর পরই দ্রুত অভিযান চালিয়ে এক ঘন্টার মধ্যে আসামি টিটো মোল্ল্যা (৩১) কে গ্রেফতার করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার অভিযোগে প্রকাশ, শুক্রবার বিকেলে বাড়ীর পাশে পাতা কুড়ানোর সময় প্রতিবেশী কামরুজ্জামান মোল্ল্যার লম্পট পুত্র টিটো মোল্ল্যা প্রতিবন্ধী ঐ শিশুকে ধর্ষন করে। যা শিশুটির দাদি দেখে এলাকার মুরব্বীদের জানালে তারা ৯৯৯ নম্বরে অভিযোগ করেন।
পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের থানায় এনে লিখিত মামলা রুজু করেন। পুলিশ শিশুটির ডাক্তারি পরিক্ষার ব্যবস্থা নিয়েছেন।
সাইফুল্লাহ/এমবি





