ফরিদপুরের সলথায় পেঁয়াজ বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই ট্রাক আরোহী দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে।
বুধবার রাতে সলথা উপজেলার চরবাঙ্গাইল গ্রামের ফুলবাড়িয়া বাজার এলাকার সড়কেএ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ও ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন সালাথা উপজেলার মাজারদিয়া গ্রামের মো. জুলহাস মিয়া ও মো. মজিবর রহমান।
স্থানীয়রা জানায়, পেঁয়াজ ভর্তি ট্রাক ময়নদিয়া থেকে ফরিদপুরের উদ্দেশে যাওয়ার সময় ওই এলাকার ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





