টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় চাল ভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

শনিবার রাত পৌনে ৯টার দিকে এলেঙ্গা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগে আহতরা হলেন- গাড়ির চালক আমিনুল ও হেলপার আল-আমিন। জানা যায়, তাদের দুইজনের বাড়ি বরিশালে। তারা বগুড়া থেকে চাল ভর্তি ট্রাক নিয়ে ঢাকা যাচ্ছিলেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, বগুড়া থেকে ঢাকাগামী চাল ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে এর চালক ও হেলপারকে পিটিয়ে আহত করে।

পরে তারা ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এএইচ