মাদারীপুরের শিবচরে একটি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর সংলগ্ন গুপ্তেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর এলাকার খালেক বাংগীর ছেলে আয়নাল হোসেন (৪৫) ও সামছু বাংগীর ছেলে আমির হোসেন (২২)।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমবি