গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় আব্দুস সালাম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে শ্রীপুরের এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার মোমরেজ আলীর ছেলে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলালুর রহমান জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক শ্রীপুরের এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুস সালামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এমএম