পেশাগত দায়িত্ব পালনকালে টাইমনিউজ বিডি ডট নেট এর চট্টগ্রাম সংবাদদাতা এফ এম মাসুমের উপর হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
আহত টাইমনিউজবিডি ডট নেটের সংবাদদাতা মাসুম জানান, খালেদা জিয়ার চট্টগ্রাম আগমনের সংবাদ সংগ্রহে করতে ওয়াসা মোড়ে অবস্থান নেন তিনি।
একপর্যায়ে তিনি দেখতে পান বিএনপির কিছু উগ্রবাদী নেতাকর্মীরা রাস্তায় যানবাহন থামিয়ে তা ভাংচুরের চেষ্টা করে। বিষয়টি ক্যামরায় ধারণ করার চেষ্টা করলে তার ওপর অতর্কিত হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।
হামলার এক পর্যায়ে তারা মাসুমের কাছ থেকে মোবাইল ও সংবাদ সংগ্রহে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
হামলার এক পর্যায়ে তারা মাসুমকে বাধ্য করে মোবাইলে তোলা ছবিগুলে ডিলিট করতে। পরে স্থানীয় কিছু ব্যাক্তির মাধ্যমে তাকে বিএনপির নেতাকর্মীদের হাত থেকে উদ্ধার করা হয়।
মাসুম/জেড





