ঝিনাইদহে র্দুবৃত্তরা গলা কেটে ও কুপিয়ে দুই ব্যক্তিকে হত্যা করেছে। শুক্রবার সকালে জেলার কালীগঞ্জ ও শৈলকুপা উপজেলায় পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানান, সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার মেগুরখিদ্দা গ্রামের হুজুর আলীর ছেলে পোলট্রি ব্যবসায়ী মহসীন আলীর লাশ উদ্ধার করা হয়। তাকে নিজ পোলিট্রি খামারে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক ভাবে এ হত্যার কারণ জানা যায়নি।
অপর ঘটনা ঘটেছে শৈলকুপার শেখপাড়া বাজারে। পুলিশ সূত্রে জানা যায়, বাজারের সোনালী ব্যাংকের সিড়ির ওপর থেকে মাথা ও পাশের ডিএম কলেজ মাঠ থেকে এক ব্যক্তির ধড় উদ্ধার করা হয়েছে। র্দুবৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর মাথা পলিথিন ব্যাগে ভর্তি করে ফেলে রেখে যায়। এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





