চট্টগ্রামের বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ কর্মীসহ ২৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৬ হাজার ১৩০ পিস ইয়াবা এবং ৪৬৭ লিটার মদ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান জানান, বিশেষ অভিযান চালিয়ে ২৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলায় ২৮ জন এবং সাজা পরোয়ানামূলে ২২৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া জামায়াত-শিবিরের ১৮ জন কর্মী রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান, বিশেষ অভিযানে লোহাগাড়া, বাঁশখালী ও সাতকানিয়া থেকে জামায়াতের ১১জন ও শিবিরের ৭ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা আছে।
এআর





