জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সোয়া ১১টায় গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করে এ মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন তিনি।
এর আগে তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
‘মৎস্য চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে এবার পালন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।
পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই মৎস্য চাষের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইসুল আলম মণ্ডল।
মৎস্য চাষ, রেণু উৎপাদনসহ মৎস্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বর্ণপদক ও ৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে রৌপ্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে মৎস্য চাষ, রেণু উৎপাদনসহ মৎস্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আট প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বর্ণপদক এবং ৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে রৌপ্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে গতকাল বুধবার (১৭ জুলাই)। ২৩ জুলাই পর্যন্ত চলবে এই সপ্তাহ। এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান 'মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'।
এএস





