২০ দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে তিনজন জামায়াত-শিবির ও ১০ জন বিএনপিকর্মী।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা ক্ষুদে বার্তায় টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছে।
জেএ