কেরানীগঞ্জের হাসনাবাদে ককটেল বিস্ফোরণে ইমরান হোসেন (৩০) নামে একজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ইমরান পেশায় পান দোকানি ছিলেন। তার চাচা আবুল হোসেন জানান, হাসনাবাদ ক্লিনিকের বিপরীত পাশে ইমরানের দোকান রয়েছে।

সন্ধ্যায় সে দোকানে বসেছিল। হঠাৎ কে বা কারা ককটেল ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টার তার বাম গালে, হাতে ও পায়ে বিদ্ধ হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে