গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ট্রাকচাপায় রাজু মণ্ডল (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গীপাড়া-কোটালীপাড়া সড়কের ননী-গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজু মণ্ডল টুঙ্গীপাড়া উপজেলার চাপরাইল গ্রামের দিপক মণ্ডলের ছেলে ও উপজেলার গোপালপুর পঞ্চপল্লী স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
টুঙ্গীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, রাজু মণ্ডল বাই-সাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তার নির্মাণ কাজে নিয়োজিত একটি ট্রাক বাই-সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
কেএইচ





