জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যদণ্ডের রায় কার্যকর না করার আহবান জানিয়ে বার্তা পাঠিয়েছেন ইত্তেহাদুল আলামী লি উলামাইল মুসলিমীন এর প্রধান শায়খ ইউসুফ আল-কারযাভী। তিনি তার মৃত্যুদণ্ড কার্যকর না করতে বাংলাদেশ সরকার প্রধানের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন।
এছাড়া উচ্চ আদালতে মাওলানা নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল থাকায় বিশ্ববিখ্যাত ইসলামী সংগঠন ‘আল ইখওইয়ানুল মুসলিমূন’-এর পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছে।
তুরস্কের রাষ্ট্রপতি রজব তায়েব এরদোগানও শুক্রবার জুমার নামাজের পর ইস্তাম্বুলে আয়োজিত এক জনসভায় বক্তব্যকালে নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ে কড়া সমালোচনা করেন।
কারযাভীর বার্তা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করে পাঠানো বার্তায় ইউসুফ কারযাভী বলেন, ইতোমধ্যে আমাদের গভীর উদ্বেগ উৎকণ্ঠায় ফেলেছে যে বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও উলামায়ে কেরামের উপর আব্যাহত গ্রেফতার ও মৃত্যুদণ্ডের দুর্ভোগ পোহাতে হচ্ছে, যাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশ সরকারের মন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য ছিলেন। চল্লিশ বছর পূবের ঘটনার জের ধরে তাদের উপর আরোপ করা হচ্ছে আদালতের রায়।
পূর্ব ও পশ্চিমের তাবৎ মুসলমানরা যথেষ্ঠ মনোবেদনা নিয়ে লক্ষ্য করেছে ধারাবাহিক মৃত্যুদণ্ডের রায়সমূহ যেগুলো বাস্তবায়িত হয়েছে আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন চৌধুরী উপর। তিনি তার এবং ইত্তেহাদুল আলামী লি উলামাইল মুসলিমীন-এর সহকর্মী ও সব সদস্যদের পক্ষ থেকে এ মৃত্যুদণ্ড কার্যকর বন্ধে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন।
তিনি বলেন, ইসলাম, শান্তি, মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের সামাজিক স্থিতিশীলতার স্বার্থে আমি দাবি করছি, আপনারা এই ধারাবাহিক নিন্দনীয়কর্মকাণ্ডগুলো বন্ধ করুন। তিনি আলেমদের সাথে সংঘর্ষের রাজনীতি সত্যিকারভাবে পরিহার করার আহবান জানিয়ে বলেন, যা অনর্থক রক্ত ঝরায় অযথা প্রাণহাণী ঘটায় এবং সব ধরণের স্বাধীনতা হরণ করে।
ইখওয়ানুল মুসলিমীনের নিন্দা: ‘সত্য, ন্যায় বিচার ও স্বাধীনতার শহীদগণ’ শিরোনামে ‘মুসলিম ব্রদারহুড’-এর অন্যতম মুখপাত্র ডঃ তালাত ফাহমি প্রদত্ত এক বিবৃতিতে সংগঠনটি জামায়াত নেতাদের বিরুদ্ধে সিরিজ মৃত্যুদণ্ডের প্রতিবাদে তীব্র নিন্দা জানায়।
সংগঠনটি উচ্চ আদালত কর্তৃক মাওলানা মতিউর রহমান নিজামীর সর্বশেষ ফাঁসির আদেশ বহালকে একটি চরমপন্থী রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বিশিষ্ট আলেমে দ্বীন সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী, জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল এবং জামায়াতে ইসলামী ও তার দলের নেতৃবৃন্দকে টার্গেটকরণ এক বড় ধরণের রাজনৈতিক ধৃষ্টতা, যার সাথে ন্যায় ও সুবিচারের কোনোই সম্পর্ক নেই। কেননা জামায়াত ইসলামী সর্বদা ভারসাম্যপূর্ণ মধপন্থী চিন্তা লালন করে, আইন পরিপন্থী কোনো কর্মকাণ্ডে কখনই জড়িত হয়নি তারা নিজেরাই এই সাক্ষ্যের সুস্পষ্ট প্রমাণ।
বিবৃতিতে আরো বলা হয়, জামায়াত আমিরের বিরুদ্ধে এসব সম্পূর্ণ সাজানো কতিপয় মিথ্যা মামলা, যার ফলে দলের শত-শত হাজার-হাজার নেতা-কর্মী কারাবরণ করেন ও বড়-বড় নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যাদের মাঝে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও তার দুই সহযোগী শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামানসহ অসংখ্য শহীদান রয়েছেন। যা নিশ্চিত করে যে, বাংলাদেশী কর্তৃপক্ষ তার সিদ্ধান্ত বাস্তবায়নে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিকল্পনার যোগসাজশে ইসলামী সংগঠন ও শক্তিগুলোকে লক্ষ্য বানিয়েছে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেবার এমনকি যা এ অঞ্চল তথা সারা বিশ্ব থেকে ইসলামী অস্তিত্ব নির্মূলে ইহুদিবাদী আমেরিকান প্রকল্প বাস্তবায়নের অংশ।
বিবৃতিতে মাওলানা নিজামীর ফাঁসির রায়ের নিন্দা জানিয়ে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থা ও অত্যাচারী সরকারগুলোর ইসলামী প্রতিরক্ষার প্রথম সারি হিসেবে বিবেচিত মধ্যপন্থী বিশ্ব ইসলামী আন্দোলনসমূহ নির্মূল করার যাবতীয় অপচেষ্টা কোনোই কাজে দিবে না এবং আল্লাহর ইচ্ছায় অচিরেই ব্যর্থ হবে।
ইআর





