ঘোষণা ছাড়াই যশোর নাভারণের আকিজ বিড়ি ফ্যাক্টরিসহ ১০টি বিড়ি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ৪০ হাজার বিড়ি শ্রমিক বেকার হয়ে পড়েছে।
রোববার সকালে ফ্যাক্টরি বন্ধ ঘোষণার পর শ্রমিকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে কারখানা চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। কারখানার মধ্যে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
নাভারণ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক নেতা ফজলুর রহমান বলেন, ‘হঠাৎ করেই ফ্যাক্টরি বন্ধ ঘোষণার কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শীঘ্রই ফ্যাক্টরি চালু করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। যে কোন পরিস্থিতির দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।’
এ ব্যাপারে নাভারণ ফ্যাক্টরির ম্যানেজার সোহেল হোসেন বলেন, ‘ মালিকপক্ষ শ্রমিকদের বেতন দিতে না পারার কারণে ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হয়েছে।
এসএম





