চট্টগ্রামের তিন উপজেলায় বুধবার দিন ও রাতভর অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১ জন বিএনপির, ১ জন জামায়াতের ও ২ জন শিবিরের কর্মী।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, হরতাল-অবরোধে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে বিএনপি, জামায়াত ও শিবিরের ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এআর





