মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে আগুন লেগেছে।

হতাহতের সংখ্যা সঠিকভাবে জানা না গেলেও আগ্নিকাণ্ডে এই পর্যন্ত তিন শ্রমিক নিহত হয়েছে বলে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে জানা যায়।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার পর তাঁরা ভবনের চতুর্থ তলায় আটকা পড়েছিলেন।

তবে নিহত শ্রমিকদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী।

তিনি আরো জানান, আগুন নেভাতে তিনটি ইউনিট কাজ করছে। এর মধ্যে নারায়ণগঞ্জের একটি ও মুন্সীগঞ্জের দুটি।

মুন্সীগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শওকত আলী জোয়ার্দার জানান, চারতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ওপরে নারী শ্রমিকসহ চারজন আটকা পড়েছিলেন। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।’

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, সকাল ১০টার দিকে টোল প্লাজা এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলসে আগুন লেগেছে।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ওয়াল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

জেড