‘টেকসই উন্নয়নের মূল কথা সাক্ষরতা আর দক্ষতা’ স্লোগানে ঝিনাইদহে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে জেলা শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের পুরোনো ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ঢাকা, টাইমনিউজবিডি.কম, জেআই





