নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি টেম্পুর দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হন অন্তত ৮জন।

শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার এসআই আক্তার হোসেন জানান।

নিহতরা হলেন সোনারগাঁওয়ের উত্তর কাজীপাড়ার তফাজ্জল হোসেনের স্ত্রী বেদানা আক্তার (৫০) ও মজিবুর রহমান (৪৫)।

আহতদের মধ্যে রয়েছেন আমজাদ হোসেন (৪০), আল মামুন (১৮), আবেদা বেগম (৪০), নিলয় (৬), মিনারা আক্তার (২০), ফরিদা (২৫), তাহমিয়া (২) ও ‍দিলু (২৫)।

এই আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

তিনি জানান, আহত ৯জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল খলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মজিবুর রহানকে মৃত ঘোষণা করেছেন।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই আক্তার হোসেন জানান, টেম্পুটি উত্তর কাজীপাড়া থেকে তালতলা এলাকায় যাচ্ছিল। পথে বড়ইবাড়ির মুলতাহা পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক টেম্পুটিকে ধাক্কা দিলে টেম্পুটি সামনে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে বেদানা আক্তারের মৃত্যু হয়। তার লাশ স্বজনরা নিয়ে গেছেন বলে জানান এসআই আক্তার।

এমবি