মুন্সীগঞ্জের সদর উপজেলার নয়াগাও এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মুক্তারপুর পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ হাসান মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেন। তিনি জানান, ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
জেড





