একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে ঘিরে বগুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে বুধবার সকাল থেকে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।

বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. শফিকুর রেজা বিশ্বাস জানান, ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

জেএ