সড়ক দুর্ঘটনা কেড়ে নিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিয়ম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী মো. হোসাইনের (১৬) সপ্ন। হোসাইন আইছড়াবাড়ী গ্রামের দুখিনী মায়ের একমাত্র ছেলে।
বাবা পাষাণ আলী একবছর আগে বাড়ীর কাউকে না বলে চলে গেছেন আর ফেরেননি। রাখছেন না মা ও ছেলের সাথে যোগাযোগ। মা খুব কষ্টে ছেলের পড়ালেখার যোগান দিয়েছেন। সপ্ন ছেলেকে ডাক্তার বানাবেন।
মায়ের সপ্ন পূরনের জন্য ছেলেও সপ্ন দেখতেন ডাক্তার হওয়ার,মানুষের সেবা করার। কিন্তু তা আর হয়ে উঠলো না সড়ক দুর্ঘটনার কারণে। ৫টি পরীক্ষা দিতে পেরেছিল হোসাইন । কিন্তু এর মধ্যে পারিবারিক কাজে কালিহাতী যাওয়ার পথে হোসাইন সড়ক দুর্ঘটনার স্বীকার হয় গত ২৬ ফেব্রুয়ারি।
দুর্ঘটনায় বাম পায়ে হাটুতে প্রচন্ড আঘাত লাগে । আহত অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে নেওয়া হয় চিকিৎসার জন্যে। আহত অবস্থায়ই ঢাকা থেকে এম্বুলেন্সযোগে এলেঙ্গা কেন্দ্রে এসে ৬ষ্ঠ পরীক্ষায় অংশগ্রহন করেন হোসাইন।কিন্তু আঘাত এতটাই মারাত্মক ছিল শেষ পর্যন্ত তার বা পা কেট ফেলতে হয়।
যার ফলে হলনা আর পরীক্ষা দেওয়া।হাসপাতালের বেডে ব্যাথা নিয়ে সপ্নই দেখে গেলেন হোসাইন। বর্তমানে হোসাইন তার নানার বাড়ী মসিন্দা গ্রামে রয়েছেন। হোসাইনকে দেখতে এসে চোখের পানি ধরে রাখতে পারছেন না তার সহপাঠীরা।
হোসাইনের মা জানান আমরা খুব অসহায়। ছেলেকে চিকিৎসা করার মত অর্থ আমার কাছে নাই। আমার ছেলে এখন কেমনে চলবে,কি করবে,কেমনে হবে বলতে বলতে কেঁধে ফেলেন হোসাইনের মা। হোসাইনকে কৃত্তিম পা লাগিয়ে হাটা চলার ব্যবস্থা ও পড়ালেখার খরচ চালানর ব্যবস্থা করার জন্যে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি তিনি অনুরোধ করেন।
এসএইচ





