গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ডেমরায় শিবিরের মিছিলে হামলা করে ছাত্রলীগ।গত রাত আট টার দিকে ডেমরা রানীমহল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে জামায়াতের ডাকা টানা ৪৮ঘন্টা হরতালের সমর্থনে রাত আট টার দিকে ডেমরা রানীমহলে একটি মিছিল বের করে ডেমরা থানা শিবির। মিছিল শেষে সড়কে আগুন দিয়ে ডেমরা-যাত্রাবাড়ি সড়ক অবরোধের চেষ্টা করে জামায়াত শিবির কর্মীরা।
এ সময় ছাত্রলীগ কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ডেমরা থানা শিবিরের সেক্রেটারী বেলাল হোসেন সহ ৩ জনকে আটক করে।পরে বেদম প্রহার করে বেলালকে থানায় সোপর্দ করে।
এ বিষয়ে শিবিরের ডেমরা থানা সভাপতি হাবিবুর রহমান বলেন,"আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ জঙ্গি হামলা করে বেলাল কে আটক করে পুলিশে সোপর্দ করে। আমরা ছাত্রলীগের এ হামলার নিন্দা জানাই।"
ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন, হরতালের আগের দিন জামায়াত-শিবির কর্মীরা রাণীমহল এলাকায় নাশকতা চালানোর চেষ্টা করলে জনতা বেলাল নামের একজন কে আটক করে পুলিশে সেপর্দ করে।
ইআর





