জামালপুরের দেওয়ানগঞ্জে প্রায় সোয়া ৪ লাখ টাকার এক হাজার ৪০২টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
গতকাল (২৭ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী লম্বাপাড়ার হাফিজিয়া মাদরাসার উত্তর পাশ থেকে ওই দুই মাদককারবারীকে আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার মাখনের চর গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুল ছালাম (৪০) ও সানন্দাবাড়ী লম্বাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল হালিম (৪০)।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী এসপি এমএম. সবুজ রানা এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের হাফিজিয়া মাদরাসার উত্তর পাশ থেকে ১ হাজার ৪০২টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার ৬শ টাকা।
তিনি আরও জানান, ওই মাদককারবারীরা দীর্ঘদিন ধরে দেওয়ানগঞ্জের বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করে আটককৃতদের আজ কোর্টে সোপর্দ করা হবে।
এমবি





