পুলিশের বাধা উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছেন রোস্টারভুক্ত দক্ষিণ কোরিয়াগামী কর্মীরা।
মঙ্গলবার সকাল ১১টা থেকে এ অনশন চলছে। দুই শতাধিক কর্মী এ অনশনে যোগ দিয়েছেন।
অনশনে অংশ নেওয়া কর্মীরা অভিযোগ করেন, ধারাবাহিকতা রক্ষা না করে যেনতেনভাবে ভিসা ইস্যুর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানো হচ্ছে। ফলে চূড়ান্তভাবে রোস্টারে নাম থাকা সত্ত্বেও ভাগ্য বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাদের।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও কিছু অসাধু কর্মকর্তার কারণে ২ হাজার ৮০০ বাংলাদেশি কর্মীর দক্ষিণ কোরিয়ায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা গেছে, কর্মী নেওয়ার ব্যাপারে ২০০৭ সালে দক্ষিণ কোরিয়া সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের (জি টু জি) একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ২০০৮ সাল থেকে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী যাচ্ছে।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]