নওগাঁর ধামইরহাটে এক শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের পূর্বপাশের ডোবা থেকে শিক্ষক এমএ জামাল উদ্দিন (৪৫)’র লাশটি উদ্ধার করা হয়।

তিনি জাহানপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে এবং জগদল আদিবাসী স্কুল ও কলেজের বিএম শাখার বাংলা বিভাগের প্রভাষক।  

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, উপজেলা সদরে বাজারের পূর্বপাশে ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়। তার গলায় একটা দাগও রয়েছে।

ধারণা করাহচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এমবি