ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপক হারে মাছের চাষ হচ্ছে। গড়ে উঠেছে শত শত মৎস্য খামার। মাছ চাষ করে ভাগ্য বদল করেছেন এই অঞ্চলের অনেকেই। তবে মাছের খাবারের নিম্নমান ও উচ্চ মূল্য নিয়ে বেকায়দায় রয়েছেন খামারীরা। মাছ বিক্রি নিয়েও সমস্যায় পড়তে হয় তাদের।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য মৎস্য খামার। মাছ চাষ করে এই এলাকার অনেকেই শুধু স্বাবলম্বী হননি প্রতি বছর আয় করছেন লাখ লাখ টাকা। সফল খামারিদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে মাছ চাষে আসছেন অনেকে। তবে বর্তমানে মাছের খাবারের নিম্নমান ও উচ্চমূল্যরে কারণে লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে জানান মাছ চাষিরা।
তবে ফুলবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা জানান, ভাল মানের রেনু পোনা এবং খাবারের মান নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়ে থাকে।
অন্যদিকে উপজেলা মৎস্য অফিস জানায়, ফুলবাড়িয়ায় নিবন্ধিত বাণিজ্যিক মাছের খামার ২৫০টি। আর নিবন্ধন ছাড়া রয়েছে এক হাজারেরও বেশী।
জেআই





