জেলার তেরখাদা উপজেলার আজুগড়ায় পুলিশের সঙ্গে ‘ডাকাতের বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় অস্ত্র-গুলিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত ম রোকোনুজ্জামান জানান, সোমবার রাত সাড়ে বারটার দিকে বিশেষ টহল দল আজুগড়ায় টহল দিচ্ছিল। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে।

তিনি জানান, এ সময় গুলিতে এক ডাকাত আহত হয়। আটক করা হয় পাঁচজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি রিভলবর, একটি বন্দুক। তবে তাৎক্ষণিক তিনি আটক পাঁচজনের নাম ঠিকানা জানাতে পারেননি।

এমকে