রাজধানীর ফার্মগেটে সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান শামীম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে । সে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মনিপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শামীম এলাকায় স্টেশনারির ব্যবসা করত। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির গাইবান্ধা জেলার সদস্য থাকায় বারডেম হাসপাতালের একটি সেমিনারে যোগদান করতে তিনি ঢাকায় আসেন।
তেজগাঁও থানার এএসআই ইমাম জানান, অনুষ্ঠান শেষে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের দিকে রাস্তা পারাপারের সময় একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেল আরোহী ইব্রাহিম (৩০) এবং শামীম দুজনেই আহত হয়।
আহত অবস্থায় দুজনকেই প্রথমে ফার্মগেটের আল-রাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে শামীমের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় আহত ইব্রাহীমকেও রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্য মোজাম্মেল হক শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।
এমই





