নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন আরো অন্তত ১০ বাসযাত্রী। নিহত যাত্রীর নাম  মোহাম্মদ আলী (৪৮) বলে জানা যায়।

মঙ্গলবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমারী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার অলক দেবের ছেলে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন মিয়া ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ছয়টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝায় ট্রাকের সংঘর্ষ হয়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় এবং ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে বাসযাত্রী মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান।

এঘটনায় আরো অন্তত ১০ বাস যাত্রী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তানভীর চৌধুরী নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএইচ/এমকে