গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় গাড়ি চাপায় রাসেল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া কালিগঞ্জ সড়কের সিলমুন এলাকায় হালিম (৩৫) নামে অপর এক যুবকের মৃত্যু হয়েছে।
ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নির্মল ঘটক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে এ সব দুর্ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক। বিকেল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ শহর অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে সত্যতা নিশ্চিত করেছেন বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ কাজে উত্তরা থেকে টঙ্গী আসেন রাসেল। পরে কাজ সেরে ফের উত্তরা যাওয়ার উদ্দেশে রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী অজ্ঞাত বাস চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতাল নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিসিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বাসিন্দা।
অন্যদিকে, মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে হালিমসহ দুই বন্ধু জরুরি কাজে সিলমুন যান। পরে বৈরী আবহাওয়ার কারণে ঝর বৃষ্টি শুরু হলে হালিম মোটরসাইকেল থেকে নেমে নিরাপদে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঢাকাগামী ট্রাক চাপায় গুরুতর হলে তাকে হাসপাতাল নেওয়া হয়। সেখানে তিনি মারা যায়। নিহত হালিম হামিম গ্রুপের শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
বরিশালের নির্মল ঘটকের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে নির্মল ঘটক তার ভাতিজা অজিত ঘটক ও হরবিলাস ঘটককে নিয়ে মোটরসাইকেলে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী মেলায় যাচ্ছিলেন।
বিকেল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ শহর অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় নির্মল ঘটক মারা যান। আহত অজিত ও হরবিলাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন সড়ক দুর্ঘটনায় নির্মল ঘটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এএস





