নীলফামারী জেলার সৈয়দপুরে গাঁজাসহ শহীদুল ইসলাম (৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার বাড়ি সৈয়দপুর পৌর এলাকার নিয়ামতপুর বানিয়াপাড়ায়।

পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার দুপুরে পুলিশ এসআই ইয়াছিন আলী মাদক বিক্রেতা শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালালে এসময় তার শোয়ার ঘরের বিছানার নিচ থেকে পাউডার করা হাফ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে সৈয়দপুরের কামারপুকুরে চোরাই ছাগলসহ বুদারু (৩৩) নামের এক চোরকে আটক করা হয়েছে। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সুজন/জেড